June 15, 2026, 3:17 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী

হাবিবুর রহমান

বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হল চিরসবুজ ৫০ + বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ঋদ্ধি বুক ক্যাফে রেস্টুরেন্ট কনফারেন্স হলে ওই বার্ষিকী অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা,  কেক কাটা, আড্ডা, ফটোসেশন,  সাংস্কৃতিক অনুষ্ঠান ,ডিনার ও আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্রুপের ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট সলিউশনের প্রধান নির্বাহী ও গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ শোয়াইব উল্লাহ। গ্রুপের উপদেষ্টা গাজী মাহমুদ কামাল ওই অনুষ্ঠান উদ্বোধন করেন।  প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আসা চির সবুজ বন্ধুদের অংশগ্রহণে তা হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। কোরআন তেলাওয়াত করেন এডমিন প্যানেল সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান । গ্রুপের বন্ধুদের প্রাণোস্পন্দন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঋদ্ধির তৃতীয় তলা হয়ে ওঠে মুখরিত। অনুষ্ঠান সভাপতি ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগম, এডমিন আবু জাহিদ সাদিক, এডমিন  বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান, সেলিনা আফরোজ, এনামুল হক, মিজানুর রহমান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ সকলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। বন্ধু আবু হাসান তালুকদারের কবিতা আবৃত্তি, বন্ধু এনায়েত ও হালিমের উদাস কণ্ঠের গান অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। বাউল শিল্পী মতিনের বাউলিয়ানা সুর ও অতিথি শিল্পী সেলিম সরকারের চিরদিনই তুমি যে আমার গানটি শুনে মুগ্ধ হন উপস্থিত বন্ধুরা। গানের সুরে ও নৃত্যের তালে তালে মেতে ওঠেন বন্ধু ইঞ্জিনিয়ার  আমিনুল,  ফকির মনির ,আবু আলম, সুলতানা রাজিয়া, একরামুল্লা, বন্ধু রাকিব, ননি রহমান, ফিরোজ আলম, বিএম চৌধুরী, ফিরোজা , সুলতানা রাজিয়া, বকুল আরাসহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসমত আরা বেগম বলেন, হতদরিদ্রদের সহযোগিতা, অসহায়দের চিকিৎসা সেবা সহ নানান সেবা ধর্মী কাজ হবে এই গ্রুপের মাধ্যমে। অনুষ্ঠানে অতিথি ও এডমিন প্যানেল সদস্যদের কে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কাজে আমরা এগিয়ে যাব সামনের দিনে। অনুষ্ঠান সফল করায় তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকেল তিনটা থেকে রাত সাড়ে নটা অবধি চলে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানমালা। উল্লেখ্য চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলন মেলা গ্রুপটি ১০ অক্টোবর ২০২৪ সালে অনলাইন যাত্রা শুরু করে। এক বছরের পথচলায় ওই অন লাইন গ্রুপের বন্ধুদের ছিলো সমাজ কল্যাণ মূলক কার্যক্রমসহ স্মৃতিময় আড্ডা।আড্ডা।



ফেসবুকে আমরা