June 15, 2026, 4:33 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের মানবিক সহায়তা অসুস্থ নারীর পাশে তরুণদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের মানবিক সহায়তা অসুস্থ নারীর পাশে তরুণদের উদ্যোগ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে, গাজীপুর সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়ার এক ভদ্রমহিলা, যিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন, সম্প্রতি চিকিৎসা খরচের সহায়তার জন্য স্থানীয়ভাবে আবেদন জানান। তার সেই আবেদন পেয়ে, মানবিক উদ্যোগ হিসেবে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন এগিয়ে আসে। পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও পিরুজালী মডেল মাদ্রাসার  সহযোগিতায় ফাউন্ডেশনটি অসুস্থ মহিলাটিকে ৫,৫০০/- টাকা উপহারস্বরূপ প্রদান করে। ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই সহায়তা তার চিকিৎসা খরচে কিছুটা হলেও সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, অসুস্থ মহিলাটির জন্য অতিরিক্ত সহায়তা প্রদানের লক্ষ্যে স্থানীয় স্কুল, মাদ্রাসা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সমাজের বৃত্তশালী ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। যে যার অবস্থান থেকে যেন এই অসহায় নারীর পাশে দাঁড়ান। এমন মানবিক উদ্যোগে এলাকার সচেতন মহল ফাউন্ডেশনের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও তাদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।



ফেসবুকে আমরা