April 23, 2026, 11:48 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদীতে ডুবে ২জন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম লিপি আক্তার (৪০) ও বিলকিস বেগম (২৫)। আজ ১৯ অক্টোবর’২৫ তারিখ ১১০০ ঘটিকায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়েনর বানার নদীতে এ ঘটনা ঘটেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ আব্দুর রব খোলা কাগজকে  জানান, দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। কৃষি জমির কুচুরি পানা ভাসাতে গিয়ে  লিপি আক্তার (৪০), দীনা আক্তার ও অজ্ঞতানামা আরো ২ জন নদীতে ভেসে যায়। স্হানীয়রা ৩ জন কে উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে লিপি আক্তার (৪০)কে  কতর্ব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। অপর ২জন চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় গাজীপুর  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী নদীতে  নিখোঁজ হওয়া নারীকে পাঁচ ঘন্টা উদ্ধারের চেষ্টার পর বিলকিস নামে আরো একজনককে মৃত উদ্ধার করেছে। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। টঙ্গী ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল বিলকিস নামে একজনকে উদ্ধার করে। এর আগে লিপি আক্তার কে স্থানীয়রা উদ্ধার করেছে। এ নিয়ে দুইজনকে উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা