June 15, 2026, 4:47 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরের শ্রীপুরে সুফল প্রকল্পের আওতায় রাথুরা বিটে ৮ হাজার চারা রোপণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সুফল প্রকল্পের আওতায় রাথুরা বিটে  ৮ হাজার চারা রোপণ। গাজীপুরের শ্রীপুর রেঞ্জের উদ্যোগে সুফল প্রকল্পের আওতায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে রেঞ্জের সকল বিট কর্মকর্তা ও স্টাফদের অংশগ্রহণে রাথুরা বিটের রাথুরা মৌজায় মিশ্র প্রজাতির চারা রোপণ কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের আওতায় প্রায় ৪.০ হেক্টর জমিতে আট হাজার (৮,০০০) চারা রোপণ করা হয়েছে। এতে স্থানীয়ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমাদের সুফল প্রকল্পের আওতায় বাগানে গাছ রোপণ কার্যক্রম চলমান রয়েছে। ধীরে ধীরে শ্রীপুর রেঞ্জের প্রতিটি বিটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে বনজ সম্পদ বৃদ্ধি পায় এবং স্থানীয় জনগণও সুফল ভোগ করতে পারে। বন বিভাগের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং সবুজ শ্রীপুর গঠনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা