June 15, 2026, 4:37 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

কালিয়াকৈরের মখশ বিল এখন ঘুরতে আসার নতুন হটস্পট! প্রকৃতি, প্রেম আর পিকনিকের উচ্ছ্বাসে মুখরিত বিলপাড়

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরের শান্ত মখশ বিল এখন যেন আনন্দ আর রোমাঞ্চের নতুন নাম!  আগে যেটি ছিল স্থানীয়দের মাছ ধরা আর পাখি দেখার নিরিবিলি জলাভূমি, এখন সেটিই পরিণত হয়েছে তরুণদের আড্ডা, পরিবারগুলোর পিকনিক আর পর্যটকদের ভ্রমণ আনন্দে ভরপুর এক স্বর্গভূমিতে। প্রকৃতির বুক চিরে বিস্তৃত সবুজের সমারোহ, হালকা বাতাসে পানির ঢেউ, আর সূর্যাস্তের সময় বিলের পানিতে আগুনের মতো রঙ ছড়িয়ে দেয় মনমুগ্ধকর দৃশ্য।  অনেকে বলেন, একবার যে মখশ বিলে যায়, সে বারবার যেতে চায়! সপ্তাহের ছুটির দিনগুলোয় এখন এখানে মানুষের ঢল নামে। কেউ নৌকাভ্রমণে মেতে ওঠে, কেউ আবার বিলের ধারে বসে প্রিয়জনের সঙ্গে গল্পে ডুবে যায়। পাশেই স্থানীয় যুবকরা চায়ের দোকান আর ভাজাপোড়া বিক্রি করে জমিয়ে তুলেছে এক টুকরো উৎসবের আমেজ। সামাজিক মাধ্যমে মখশ বিলের মনোরম ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে গেছে  ভাইরাল বিল-এর খ্যাতি। অনেকেই বলছেন, এই বিল শুধু প্রকৃতি নয়, এটা এখন আনন্দের প্রতীক। এলাকা বাসি জানায়, বিলের চারপাশে পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের  সুদৃষ্টি কামনা করেন। সড়ক উন্নয়ন, বসার জায়গা এবং সৌন্দর্যবর্ধনের এগিয়ে আসবে বলে।  আশা করেন স্থানীয়রা ,  অদূর ভবিষ্যতে মখশ বিল গাজীপুরের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। শেষে এক চিলতে হাসি প্রকৃতি যেখানে হাসে, মানুষও সেখানে হাসে। আর সেই হাসির নাম এখন মখশ বিল।



ফেসবুকে আমরা