June 15, 2026, 6:12 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে গাজীপুরে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজনে ছিল জেলা তথ্য অফিস, গাজীপুর। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে উজ্জীবিত হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের মূলধারায় তরুণদের সম্পৃক্ত করাই এই আয়োজনের লক্ষ্য।অনুষ্ঠানে বিভিন্ন প্রেরণাদায়ী দেশাত্মবোধক ও উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা ও উন্নয়ন ভাবনার প্রচারে গণযোগাযোগ অধিদপ্তরের এমন উদ্যোগ প্রশংসিত হয় উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে।



ফেসবুকে আমরা