August 12, 2026, 3:07 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

অদম্য ফাউন্ডেশন পিরুজালীর উদ্যোগে বৃদ্ধা মায়ের ঘর নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তা পাড়ায় এক অসহায় বৃদ্ধা মায়ের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে অদম্য ফাউন্ডেশন পিরুজালী। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণের প্রয়োজনীয় টিন ক্রয় সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই ঘর সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। অদম্য ফাউন্ডেশন পিরুজালীর এটি হলো তৃতীয় ঘর নির্মাণ প্রকল্প। এর আগে দুইটি অসহায় পরিবারকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটি। মানবসেবায় নিয়োজিত এই সংগঠনের সদস্যরা জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অদম্য ফাউন্ডেশন পিরুজালীর এই মহতী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীরা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করছে। শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সহযোগিতা পেলে অদম্য ফাউন্ডেশন ভবিষ্যতে আরও অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবে, ইনশাআল্লাহ।



ফেসবুকে আমরা