June 15, 2026, 7:44 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরের সফিপুরে আইডিয়াল গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

গণিত শেখো, স্বপ্ন দেখো, এই স্লোগানকে উপজীব্য করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত আইডিয়াল গণিত অলিম্পিয়াড ২০২৫। শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্যে আজ শুক্রবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, লেখক ও শিক্ষক অমূল্য সরকার এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস. রাম প্রসাদ বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জি. বারেক তারেক। গণিত অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, প্রথম আলো সবসময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করে আসছে। এই ধরনের গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে প্রথম আলো পত্রিকার উদ্যোগে আয়োজিত গণিত অলিম্পিয়াডে তোমরা অংশ নিতে পারো, সেখানে তোমাদের সুযোগ সৃষ্টি ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ অতিথি সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস বলেন, গণিত মানে শুধু যোগ-বিয়োগ, গুণ-ভাগ নয়, এটি চিন্তার ব্যায়াম। যেমন আমরা শরীরচর্চা করি, তেমনি গণিতচর্চা হলো মস্তিষ্কচর্চা। প্রতিটি সমস্যা একেকটা ধাঁধা, আর প্রতিটি সমাধান একেকটা বিজয়। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে পারলেই সেটিই হবে সবচেয়ে বড় অর্জন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, এই ধরনের সৃজনশীল ও প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করবে, তাদের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে আরও প্রসারিত করবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী গণিতকে ভালোবাসুক, সেটিকে জীবনের অংশ করে তুলুক। ভবিষ্যতে এ আয়োজনকে আরও বড় পরিসরে জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করবে এবং আগামী প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথে আরও অনুপ্রাণিত করবে।  আজ শুক্রবার বিকেলে আইডিয়াল শিক্ষা পরিবারের মিডিয়া উইং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



ফেসবুকে আমরা