April 17, 2026, 6:21 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

সফিপুরে বইমেলা আনন্দে মুখরিত আইডিয়াল কলেজ ক্যাম্পাস

হাবিবুর রহমান গাজীপুর

প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুরের সফিপুরে শুরু হয়েছে তিন দিনের বইমেলা। স্থানীয় সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার থেকে এই মেলা উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। যা শেষ হবে আগামী শনিবার। উদ্বোধনের পরপরই বইমেলা ক্যাম্পাস মুখরিত হয়েছে বইপ্রেমী শিক্ষার্থী দের পদচারণায়। তারা মলাট উল্টিয়ে দেখছে ও কিনছে পছন্দের বই। সকাল ৯ টায় বইমেলার উদ্বোধন করেন সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান।বইমেলা উদ্বোধন কালে হাবিবুর রহমান বলেন, বই আমাদের সভ্যতা এনে দিয়েছে। বইপ্রেমী পাঠকদের হাতে পৌঁছে দিতে হবে বই। সন্তানদের জন্য তিনি বই কেনার আহ্বান করেন অভিভাবকদেরকে। তিনি ওই সময় আরো বলেন, বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনতে হবে। বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজসেবকদের একত্রিত করতে পেরেছি। বইমেলার প্রথম দিনে মেলা ঘুরে দেখা গেল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মেলায় ভিড় করেছেন। এ সময় চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনন্দ কুমার দাস বললেন, বই হলো পরম বন্ধু ।বইয়ের বিকল্প শুধু বই, বই এবং বই। ওই সময় মেলায় আগত বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম এই প্রতিনিধিকে বলেন, বইমেলায় চমৎকার পরিবেশ বিরাজ করছে। রয়েছে স্বতঃস্ফূর্ততা । বইপড়া মন্দনেশা থেকে  ফেরাতে সহায়তা করতে পারে। বইমেলায় কালিয়াকৈর উপজেলা স্কাউট কমিশনার ফিরোজ আহমেদ পরিদর্শনে এসে জানালেন, বইপড়া শিক্ষার্থীদেরকে সৃজনশীলতা, মানসিক মূল্যবোধ ও বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। বইমেলায় আগ্রহ নিয়ে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী রনি হাসান, গণমাধ্যম কর্মী সরকার আব্দুল আলিম, এমারত হোসেনকে পছন্দের বই কিনতে দেখা যায়। সব মিলিয়ে আইডিয়াল বইমেলা উৎসবে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা