October 29, 2026, 6:22 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে ভোটিং ছাড়াই শিক্ষক সমিতির কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে অবৈধ পন্থায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ রোববার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রাথমিক শিক্ষকরা ওই অভিযোগ করেন।শিক্ষকরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ওই কমিটি গঠনের দাবি তুলেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বর্তমানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অনুমোদন বিহীন আহ্বায়ক কমিটি দিয়েই চলছে। ওই কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম সদর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক এক সমন্বয় সভায় ভোটিং ছাড়াই পরবর্তী শিক্ষক সমিতির কমিটি গঠনের ঘোষণা দেন। ১১ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় বিতর্কিত ওই সিদ্ধান্তের ঘোষণায় উপস্থিত অধিকাংশ শিক্ষকগণ এতে ক্ষুব্ধ হন। শিক্ষকদের মতামত উপেক্ষা করে ৬ সেপ্টেম্বর স্থানীয় জকি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সভা আহবান করেন সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা ওই ঘোষণার প্রতিবাদ করেন ও ভোটের মাধ্যমে পরবর্তী কমিটি গঠনের দাবী করেন। সদর উপজেলার ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মিলন জানালেন , ঘোষিত ৬ সেপ্টেম্বর তারিখে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার দিনে কমিটি গঠনের পায়তারা মেনে নেয়া যায় না। গণতান্ত্রিক পন্থায় সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠনের দাবি তুলেন ক্ষুব্ধ শিক্ষকরা। ওই উপজেলার পশ্চিম ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউদ্দিন আজাদ বলেন, অধিকাংশ শিক্ষকের মতামত ব্যতিরেকে রেখে কমিটি গঠন গ্রহণযোগ্য নয়। ভোটের মাধ্যমেই আমরা কাঙ্খিত কমিটি পেতে চাই।এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, যাচাই-বাছাই করেই কমিটি গঠনের কাজ চলছে। ভোট হলেও মেনে নিব।



ফেসবুকে আমরা