June 15, 2026, 9:22 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে ফের ভূমিকম্পের কম্পন, সাভারের বাইপাইলে ছিল উৎপত্তিস্থল

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এটি একটি মাইনর ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল এলাকায়। স্বল্পমাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর মাত্র একদিন আগে, শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই কম্পনে দুই শিশুসহ মোট ১০ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন ছিলেন। এছাড়া বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। টানা দুই দিনের ভূমিকম্পে জনগণের মাঝে উদ্বেগ বাড়লেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপাতভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই।



ফেসবুকে আমরা