April 24, 2026, 2:49 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

নার্সদের ন্যায্য দাবিতে ১৪ মাসেও উদ্যোগ নেই: গাজীপুরে বিএনা ও বিএমএস’র বিক্ষোভ মিছিল

আব্দুল আলী গাজীপুর

নার্সদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর ১৪টি মাস অতিক্রম করলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি—এ অভিযোগ তুলে স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুর জেলা শহরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনা) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) গাজীপুর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচি শেষে সমাবেশে বক্তারা নার্স ও মিডওয়াইফদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন নার্সেস ও মিডওয়াইফারি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল ফজল, সদস্য সচিব শাহীনুর আক্তার, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক মোখলেছুর রহমান, জামাল উদ্দিন ভুঁইয়া, সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলাম, খান মো. মফিজ, নাজমা খাতুন, সামসুল হক হাশিম, নেব সভাপতি নাজমা ইয়াসমিন ও মিডওয়াইফ শাহীনুর আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নার্সদের দাবি বাস্তবায়নে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া নার্সিং সেক্টরকে আরও সংকটে ফেলবে। তারা এই অপচেষ্টা থেকে সরে এসে নার্সদের ন্যায্য দাবি পূরণ ও স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখার জোর দাবি জানান। সমাবেশে নার্সিং পেশার মানোন্নয়ন, পদোন্নতি কাঠামো সংস্কার, নিয়োগ জটিলতা নিরসনসহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা