October 29, 2026, 8:24 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে জয়দেবপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ, গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারী, বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন জামাতের আমির কামরুজ্জামান মন্ডল,সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক শওকত হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম, সংবাদিক সাইফুল ইসলাম শুভ,সাংবাদিক ওবায়দুল ইসলাম, সংবাদিক রুকনুজ্জামান খান, সাংবাদিক মাহাবুব হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম সরকার, সংবাদিক সজল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ওসি তৌহিদ আহমেদ বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই বিট পুলিশের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই পুলিশি সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। এলাকার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভূমিদস্যু ও কিশোর গ্যাং সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এসব বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান কর্মকর্তারা।



ফেসবুকে আমরা