October 29, 2026, 8:11 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: অসুস্থ জমিরন আন্টিকে হাসপাতালে চিকিৎসাসহ সার্বিক সহায়তা

গাজীপুর প্রতিনিধি

আজ সকাল ৯টা ৩০ মিনিটে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল মানবিক সহায়তার অংশ হিসেবে পিরুজালী রফিক মার্কেট এলাকার (২ নং ওয়ার্ড) বাসিন্দা অসুস্থ জমিরন আন্টিকে তার বাড়ি থেকে গাড়ি ভাড়া করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে ২০৯ নম্বর কক্ষে রেফার করেন। পরে প্রতিনিধি দল তাকে ২০৯ নম্বর কক্ষে দায়িত্বরত চিকিৎসক ডাঃ অমিত গুহের কাছে নিয়ে যায়। ডাঃ অমিত গুহ জমিরন আন্টির সার্বিক অবস্থা দেখে এক মাসের জন্য প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করেন এবং জানান ওষুধ সেবনের পরও যদি উন্নতি না হয়, তাহলে পুনরায় চিকিৎসার জন্য তার কাছে আসতে হবে।মানবিক এ উদ্যোগে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা জমিরন আন্টির এক মাসের সব ওষুধ নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ করে দেন। পাশাপাশি উপহারস্বরূপ কিছু খাদ্যসামগ্রীও প্রদান করা হয়। সহায়তা নিতে গিয়ে তিনি কিছুটা সংকোচ বোধ করলেও ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবারা, তোমরা তো অনেক করেছ। চিকিৎসা শেষে প্রতিনিধি দল তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয় এবং ওষুধ সেবনের নিয়মগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। বিদায়ের সময় তার হাতে সামান্য কিছু হাতখরচও তুলে দেয়া হয়। পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন জানিয়েছে, আগামী এক মাস জমিরন আন্টির খোঁজখবর নেয়া হবে এবং নির্ধারিত সময় শেষে একটি প্রতিনিধি দল তার সার্বিক অবস্থার আপডেট সংগ্রহ করবে। প্রয়োজনে তারা আবারও তার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।



ফেসবুকে আমরা