মঙ্গলবার ১৬ ডিসেম্বর, স্বাধীনতার মহান বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিসেনাদের অক্লান্ত ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ। শহীদ মুক্তিসেনাদের সাহস এবং আত্মত্যাগের কারণে আজ আমরা বুক ফুলিয়ে বলতে পারি—“আমি গর্বিত, আমি বাঙালি। ইতিহাসে হয়তো তাদের নাম বড় বড় ব্যক্তিত্বদের ভিড়ে অল্প প্রকাশ পায়। হয়তো জ্ঞানী ও গুণীদের সভায় তাদের কথা কম উচ্চারিত হয়। তবুও, দেশের জন্য তাদের অবদান কখনও ভুলে যাওয়া যায় না। আজকের দিনে দেশের প্রতিটি প্রান্তে বীর মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং শহীদ স্মৃতিচারণের মাধ্যমে বাঙালি জাতি সম্মিলিতভাবে স্মরণ করছে স্বাধীনতার এই মহান অর্জন। বীর মুক্তিসেনাদের ত্যাগ আমাদের শেখায়—স্বাধীনতার মূল্য অমুল্য। তাই আজকের বিজয় দিবস শুধু আনন্দের নয়, বরং সেই মহামূল্যবান ত্যাগকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর দিন।