October 29, 2026, 7:07 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, গাজীপুর কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় সিই-এসবিসি (CE-SBC) বিষয়ক এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের অধিকার, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক আচরণ পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, নারী ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপিত বাস্তবধর্মী বার্তাগুলো উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সমাজে ইতিবাচক আচরণগত পরিবর্তন ঘটানো এবং শিশু ও নারীর উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।



ফেসবুকে আমরা