June 18, 2026, 8:15 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

গাজীপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে সিই-এসবিসি (CE-SBC) বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, গাজীপুর কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন তেতুলতলা এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিশু অধিকার, কিশোর-কিশোরীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন বার্তামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে স্থানীয় জনগণ, নারী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত দর্শকরা চলচ্চিত্রের মাধ্যমে সমাজে বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাধানের পথ খুঁজে পাওয়ার সুযোগ পান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং ভবিষ্যতেও শিশু ও নারী উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা