এসএসসি ব্যাচ, ১৯৮৬ বাংলাদেশ গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও এসএসসির ৪০ বছর পূর্তি অনুষ্ঠান কাল ১৭ ই জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর কেরানীগঞ্জে প্রতিষ্ঠিত শরীফ ড্রিম পার্কে হবে ওই আয়োজন। গ্রুপের বন্ধুরা হাসি, আড্ডা গানে স্মৃতিচারণে মেতে উঠবে সারাদিন । আয়োজক কমিটি ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। গ্রুপের ফাউন্ডার এডমিন কাজী মো আশরাফুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়ে উঠবে প্রাণবন্ত। দেশের দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৮৬ বন্ধুরা রাজধানীতে এসে পৌঁছেছেন। কাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা অনুভূতি প্রকাশ করবেন। গ্রুপের বন্ধু ফজলুল হক, রাজিয়া সুলতানা, আনজুমান আরা জানালেন, অনুষ্ঠান সফলতার নেপথ্যে একটি টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার নেতৃত্ব দিচ্ছে গ্রুপের ফাউন্ডার এডমিন তথা প্লাটফর্মের প্রাণশক্তি কাজী মোঃ আশরাফুল হক। আয়োজক কমিটি আশা করছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে শৃঙ্খলায় পরিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময়।