April 23, 2026, 8:44 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের ভাওয়ালগড়ে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজ প্রতিবেদক।

২৫ লাখ টাকার মালামাল লুট

গাজীপুর সদর উপজেলায় বিএনপি’র এক নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিন টার সময় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তোফাজ্জল শেখ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন নয়াপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।তোফাজ্জল শেখ বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির গেটে শব্দ শুনে বের হই। এমতাবস্থায় দেখি আমার গেটের তালা ভাঙা, কাছে যেতেই ৫থেকে ৬ জন লোক।

আমার হাত, পা, চোখ বেঁধে ফেলে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা আমার ছোট্ট নাতনির গলায় ছুরি ধরে বলে কেউ কোন শব্দ করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যায় কারণ ওরা ১০ থেকে ১২ জন ছিল।এসময় তারা ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণলংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ভুক্তভোগী তোফাজ্জল শেখের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমরা আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা