April 17, 2026, 1:22 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

হাসি গানে ভরা ছিলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধু মিলন মেলা

হাবিবুর রহমান গাজীপুর

স্মৃতির অম্লানে,বন্ধুত্বের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে ছিয়াশি সালে এসএসসি উত্তীর্ণ বন্ধুরা মিলিত হয়েছিলেন  এক মিলনমেলায়। হাসি গানে ভরা ঐ দিনটি ছিল অপূর্ব ও জমকালো।শুক্রবার ২৩ জানুয়ারি রাজধানীর উত্তরা  দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ডের বিস্তৃত প্রান্তরে সম্পন্ন হয় ব্যতিক্রমধর্মী আনন্দমুখর  এই আয়োজন। স্মৃতি কাতরতা নিয়ে দেশের বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে ওই আয়োজনে অংশ নেন বন্ধুরা। মেতে উঠেন স্মৃতি রোমন্থন, ফটোসেশন, সেলফি ও জম্পেশ আড্ডায়। সুস্বাদু খাবার পরিবেশন, সাংস্কৃতিক সন্ধ্যায় নেচে গেয়ে উচ্ছাস প্রকাশের মাধ্যমে দিনটি বন্ধুত্বের রঙে হয়ে উঠে সাজানো ও অমলিন। আর এই আয়োজন সফল করতে টাঙ্গাইলের বন্ধু ড অধ্যাপক জিএম শফিকুর রহমান, রংপুরের বন্ধু মাহফুজুর রহমান রুবেল, পারভেজ রিওন,  ফেরদৌসী কলি, বিউটি প্রধান, আরিফ শামস, সারাবেলা বেনটু, ফিরোজ, ওয়াহিদুল ইসলাম , লুতফা, গৌরাঙ্গ রায়, এইচপি বাদল , মাসিউল, সায়েদা, জজ হালিম, তানজিলা , ফারহানা , রুপসা নদী, গাজীপুরের আনন্দ কুমার ,  গাজীপুর ৮৬ বন্ধু সভাপতি হাবিবুর রহমান সহ একঝাঁক ছিয়াশি বন্ধু বেশ কদিন ধরে আনন্দচিত্তে অক্লান্ত পরিশ্রম করে যান। ওই আয়োজনে ছিলোনা কোনো প্রধান বা বিশেষ অতিথি, ছিলোনা উদ্বোধক কিংবা সভাপতি মনোনয়ন। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, বন্ধু স্মরণে শোক প্রকাশ ছিলো প্রারম্ভে। দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিয়াশি বন্ধুরাই ছন্দ ও সুরের ছোঁয়ায় মাতিয়ে রাখেন সবাইকে । হাসি গানে ভরা এই মিলনমেলার শেষ সময়ে ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র। ওই মিলনমেলা ছিলো বন্ধুদের এসএসসি পরীক্ষার ৪০ বছর পূর্তি উদযাপন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুদূর রংপুর থেকে আসা বান্ধবী শাহানাজ চৌধুরী বললেন, “দীর্ঘ বছর পর বান্ধবীদের পেলাম, আহ্ কি যে আনন্দ। অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত থেকে ছিয়াশি বন্ধুরা নির্মল আনন্দে দায়িত্ব পালন করেন। এমন আনন্দ নিয়েই টাঙ্গাইলের বন্ধু ড অধ্যাপক জিএম শফিকুর রহমান বলেন, এক সিলেবাসে পরীক্ষা দেয়া আমরা বিভাজিত থাকতে চাইনা। এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে আমরা সামনের সময়টুকু কাটাতে চাই। আমরা নেতৃত্বের কোন্দল চাই না। দৃঢ়তা নিয়ে সূদৃঢ় সম্পর্ক অটুট রেখে আমরা চলতে চাই। আর বন্ধুত্ব হোক এক সূতোয় গাঁথা।  তিনি আরো বললেন, কল্যাণমূলক কাজে আমরা স্বাক্ষর রাখব। বিভক্তির গ্রুপ চাই না। অপর আয়োজক বন্ধু ওয়াহিদুল ইসলাম জানান, ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধু প্লাটফর্মের ভিশন হলো, ঐক্য, সম্মান ও মানবিকতা। আর মিশন হলো, বন্ধুত্বকে শক্তিতে রূপান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা