June 15, 2026, 8:59 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সফিপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আইডিয়াল পিঠা উৎসব। শনিবার ২৪ জানুয়ারি স্থানীয় সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী কলেজে ওই উৎসব আয়োজন করে। সকালে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় শিক্ষানুরাগী শাহাজ উদ্দিন। শীতের আমাজে প্রতি বছর এ প্রতিষ্ঠানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসব ঘিরে কলেজ আঙিনা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়েছে। তারা পিঠা উৎসব স্থলে এসে নিচ্ছেন বাহারি পিঠার দুর্দান্ত স্বাদ। মেলা ঘুরে দেখা গেল, উৎসব স্থলে গ্যালারিতে মাংসপিঠা, ভাপা পুলি পিঠা, গোলাপী পিঠা, শামুক পিঠা নকশী পিঠা, সেমাই পিঠা,পাটি সাফটা ও কাপ কেক পিঠার সমাহার। প্রতিষ্ঠানের কলেজ ভবনের দুতলা এবং তিন তলায় বিভিন্ন স্টলে কথা হলো ওই প্রতিষ্ঠানের প্রভাষক আশরাফুল ইসলাম,   মায়া আক্তার, রিমা , রাজিয়া , শিক্ষার্থী ইভা , নাসরিনসহ  অনেকের সাথে। তারা জানান, সবার মাঝে এ পিঠা উৎসব জনপ্রিয়তা পেয়েছে। এটা আমাদের বাঙালিয়ানা সংস্কৃতির একটা অঙশ। সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান জানান, গ্রামীণ ঐতিহ্য লালন ও ধারণের জন্য প্রতিবছর এই কলেজে পিঠা উৎসব আয়োজন করা হয়।  এমন উৎসব স্থানীয় জনগণদের মধ্যেও সাড়া পেয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা মুগ্ধতা নিয়ে পিঠা উৎসব উপভোগ করছে।



ফেসবুকে আমরা