October 29, 2026, 8:24 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

অবশেষে গাজীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভা স্থগিত 

নিজ প্রতিবেদক।

ফলো আপ

শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির অনুষ্ঠিতব্য ৬ সেপ্টেম্বর তারিখের সভার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম ওই সভা স্থগিত করা হয়েছে মর্মে বুধবার শিক্ষকদের জানিয়ে দেন।ভোট না মেনে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষক সমিতির কমিটি গঠনকল্পে স্থানীয় জকি স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ওই সভা আহবান করা হয়। এতে সদর উপজেলার ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকগণ রোববার নির্বাহী কর্মকর্তা বরাবর তা স্থগিত চেয়ে লিখিত অভিযোগ করেন। স্থানীয় শিক্ষক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।এ নিয়ে ঢাকা গেজেট ২৫ আগস্ট “গাজীপুরে ভোটিং ছাড়াই প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের পায়তারার অভিযোগ”শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর অবশেষে ওই সভা স্থগিত করা হয়।পরবর্তীতে সমিতির সকল সদস্যের সাথে আলোচনা করে সভা আহবান করা হবে বলে জানালেন সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম।



ফেসবুকে আমরা