April 21, 2026, 9:01 am
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুরে স্কুল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত অবস্থান করে। পরবর্তীতে থানা পুলিশ শিক্ষার্থীদের দাবিমানার আশ্বাসে স্কুলে ফিরিয়ে নেয়।

শিক্ষার্থীদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ ও ম্যানিজিং কমিটির সভাপতি আবুল হোসেনের পদত্যাগ চাই। এই দু’জন স্কুলের বারোটা বাজিয়ে দিয়েছে। আমাদের প্রিয় শিক্ষকদের স্কুল থেকে বের করে দেয় এবং ছাত্র-ছাত্রীদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন করে। এছাড়াও স্কুলের টাকা আত্মসাৎ করে বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সভাপতি আবুল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবিঅযৌক্তিক। তারা যে চারজন শিক্ষকের বহাল দাবি করে তারা এমপিওভুক্ত শিক্ষক নন। স্থানীয় কিছু মানুষের উস্কানিতেই শিক্ষার্থীরা আন্দোলন করছে। এরা স্কুলের সুনাম ক্ষুণ্ণ করতে উঠেপড়ে লেগেছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ভবানীপুর সড়ক অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা যায় এবং শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে স্কুলে ফিরিয়ে আনি। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে জমা নেবেন। প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা