পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোক্তাগণ যেন মানসম্মত ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন—এ লক্ষ্য্যে জেলা প্রশাসন, গাজীপুর-এর উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি গাজীপুর সদরস্থ জয়দেবপুর বাজার-এ একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ও ১৯(১)(ঙ) ধারায় মোট ৬টি মামলায় ৩২,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিক ওজনে পণ্য সরবরাহ, দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, প্রভাকর রায়, মোঃ আরিফ হোসাঈন এবং আহমেদ আলী আদনান।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে