গাজীপুরে চাঞ্চল্যকর রহিম মিয়া (১৫) হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকালে জয়দেবপুর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত দুজনের মধ্যে একজন হল নিহত রহিম মিয়ার সহোদর বড়ো ভাই গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের আলামিন মিয়া (১৭) ও অপরজন পার্শ্ববর্তী খাসপাড়া এলাকার আশিক মিয়া ( ১৮)। রহিম মিয়া গত 1 ফেব্রুয়ারি নিখোঁজ হলে ২৪ ফেব্রুয়ারি তার অর্ধগলিত লাশ সদর উপজেলার বিকে বাড়ি এলাকার গভীর বন থেকে পুলিশ উদ্ধার করে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকা বাসীর ফোনের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই লাশ উদ্ধার করে। আটককৃতরা রহিম মিয়া হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের নিকট স্বীকার করেছে । হতভাগা বহিন মিয়া সদর উপজেলার নয়াপাড়া গ্রামের কহিনুর ইসলামের ছেলে। স্থানীয় নয়াপাড়া এবাদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ছিল। এলাকাবাসী জানায়, আটকৃতরা মাদক সেবন করতো। মাদকের টাকা সংগ্রহ করার জন্য সহোদর ভাই রহিম মিয়াকে কৌশলে নিজ বাড়ি থেকে বনের ভেতর নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপন না পেয়ে খুনের পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে। দুইজন আটকের বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম নিশ্চিত করেন। দুইজন আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে ও খুনিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে