October 29, 2026, 7:52 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

কাপাসিয়ায় ১৯ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

হাবিবুর রহমান গাজীপুর

জেলার কাপাসিয়ায় স্থানীয় বর্ণমালা কলেজের ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় শনিবার (৭ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গনে তাদের এই সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর – ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ সালাউদ্দিন আইয়ুবী। প্রধান বক্তা সালাউদ্দিন আইয়ুবী বলেন যে যত মেধাবী সে তত উদার। তাদের মধ্যেই থাকে নৈতিকতা। মেধাবীরা একেকজন তারকা তারা শুধু পরিবারের নয় দেশের জন্য কৃতি সন্তান। স্থানীয় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবি বলেন মেধাবী পুলিশ কর্মকর্তারা বিগত সরকার আমলে দেশের ক্ষতি করেছেন। তারা ছিলেন দুর্নীতিবাজ। তারা অনেকই বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। বর্ণমালা কলেজ থেকেই ১৯ জন  শিক্ষার্থী এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকদেরকে তিনি ধন্যবাদ জানান। প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য মোঃ সালাউদ্দিন আরবী আরো বলেন প্রতিদিন মেধাবীদেরক নতুন নতুন কিছু শিখতে ও জানতে হয়। মেধাবী শিক্ষার্থীরা শুধু কাপাসিয়া নয় দেশকে যেন সেবা করতে পারে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।



ফেসবুকে আমরা