October 29, 2026, 7:52 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে পূর্ব ডগরী ফুটবল ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরী ফুটবল ক্লাবের ২০২৬–২০২৭ সনের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১০ সদস্যের উপদেষ্টা মণ্ডলী ও ২১ সদস্যের পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলীমুল রাজিব রনি। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ হাসান আল মাহমুদ ও মোঃ বাবলু হোসেন। সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাজুল আলম রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনোয়ার হোসেন শান্ত, প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি, ক্রীড়া সম্পাদক মোঃ ফাহিম ফারহান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রিফাত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম মিদুল, সহকারী কোষাধ্যক্ষ মোঃ সিয়াম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিকুর রহমান মঞ্জ, প্রচার সম্পাদক মোঃ জিহাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদ হাসান রিদয়, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম অংকন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মেহেদী মোল্লা এবং গ্রন্থ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— মোঃ শাহাদাত হোসেন, মোঃ সামান সিকদার, নূর মোহাম্মদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহবুব আসাদ, মোঃ ইমরুল বাশার অপু, মোঃ নাজমুল হোসেন, মোঃ জাহিদ হাসান রিদয়, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সাইদুর হাসান। ক্লাবের ফুটবল কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী পবিত্র রমজান মাস পর্যন্ত নতুন কমিটিকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পূর্ব ডগরী পুরবী সংঘের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী আমিনুল হক, সংগঠনটির সাবেক সভাপতি শরিফুল আলম স্বপন, পূর্ব ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরিফুল বাশার সজল, পূর্ব ডগরী পুরবী সংঘের সাবেক খেলোয়াড় রাকিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা