April 23, 2026, 3:08 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে ড্রামট্রাকের চাপায় যুবক নিহত, আপোষ রফার চেষ্টা

হাবিবুর রহমান গাজীপুর

মাটি বোঝাই ড্রামট্রাকে পিষ্ট হয়ে গাজীপুরে রোববার ভোরে এক যুবক নিহত হয়েছে। ঘটনাট ঘটে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায়।নিহতের নাম মাসুম মিয়া, ৩২। সে স্থানীয় লস্কর চালা এলাকার নূরুল ইসলামের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার লোকজন ড্রামট্রাকের  চালক মাহবুব মিয়াকে আটক করেছে। স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ বিষয়টি ৫ লাখ টাকার বিনিময়ে আপোষ করে দেয়ার চেষ্টা চালাচ্ছেন বলে এলাকাবাসী জানায়। এ নিয়ে ওই এলাকায় সকালেই বৈঠক বসে। কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।  ঘটনাটি নিয়ে যেন পত্রিকায় কোন খবর প্রকাশ না হয় এই মর্মে বৈঠকে উপস্থিত সালিশী মাতব্বরগণ হুঁশিয়ারি দেন। মাটি কাটার বিষয়ে প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও অবৈধ পন্থায় সরকারি জমি থেকে অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে নিচ্ছে দীর্ঘদিন ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা