October 29, 2026, 9:19 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরের মনিপুরে বনভূমি দখলমুক্ত: অবৈধ ভবন উচ্ছেদে বন বিভাগের অভিযান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মনিপুর এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত একটি অবৈধ ভবন উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ঢাকা বন বিভাগের অধীনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট এলাকার কাতলামারা গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, কাতলামারা মৌজার সংরক্ষিত বনভূমির দাগ নম্বর ১২১৪ এবং জোতভূমির দাগ নম্বর ১১৯৫ এর জমি অবৈধভাবে দখল করে শহীদ ফাউন্ডেশন নামে একটি ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ওই ভবনটি বন বিভাগের অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছিল।বিষয়টি জানতে পেরে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ জুয়েল রানা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপের মাধ্যমে নিশ্চিত হন যে  ভবনটি সংরক্ষিত  বনভূমির কিছু অংশর ওপর অবৈধভাবে নির্মিত হয়েছে। পরে বন আইনের বিধান অনুযায়ী অভিযান পরিচালনা করে ভবনটি উচ্ছেদ করা হয় এবং দখলকৃত জমি উদ্ধার করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, বাংলাদেশ বন আইন অনুযায়ী সংরক্ষিত বনভূমি দখল, স্থাপনা নির্মাণ বা যেকোনো ধরনের ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। বনভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জানান, বনভূমি দখলমুক্ত রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে



ফেসবুকে আমরা