October 29, 2026, 9:20 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর মনিপুরে সংরক্ষিত বনে অবৈধ রাস্তা নির্মাণ বন্ধ, বন বিভাগের তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট এলাকার মনিপুর বাজারের পূর্ব পাশে সংরক্ষিত বনভূমির জমি দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। সূত্রে জানা যায়, সংরক্ষিত বনভূমির ওই অংশে পূর্ব ও উত্তর পাশে থেকেই বন বিভাগ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করে সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী একটি পক্ষ, পপুলার হাসপাতালের মালিক মোঃ সাইফুল ইসলাম তার ফাউন্ডেশনের কাজের সুবিধার্থে ওই এলাকার বাঁশের বেড়া খুলে সেখানে নির্মাণ সামগ্রী আনা-নেওয়া শুরু করেন এবং একটি অস্থায়ী রাস্তা তৈরি করার চেষ্টা করেন । এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তার নির্দেশে প্রথমে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান ও বন বিভাগের অন্যান্য স্টাফ ঘটনাস্থলে গিয়ে পুনরায় কঠোরভাবে রাস্তা বন্ধ করে দেন এবং বনভূমির সীমানা সুরক্ষিত করেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমির জমি দখল, গাছ কাটা বা কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ এবং এটি বন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ বন আইন, ১৯২৭ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, বনভূমির ক্ষতি সাধন করলে জরিমানা ও কারাদণ্ড উভয় দণ্ডের বিধান রয়েছে। রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, “সংরক্ষিত বনভূমির এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। বনভূমি রক্ষায় আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, বনভূমি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রধান সম্পদ। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল বন বিভাগের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বনভূমি রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন



ফেসবুকে আমরা