October 29, 2026, 9:19 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

কাপাসিয়ায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা মোড়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি (পেট্রোল, ডিজেল ও অক্টেন) খোলা বাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অদ্য পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযোগের সত্যতা যাচাই করেন। পরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিষয়টি সরাসরি প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায়, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকারি নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে জ্বালানি বা অন্য কোনো পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছে



ফেসবুকে আমরা