October 29, 2026, 7:52 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

পরীমণির জীবনে নতুন প্রেম, প্রেমিক কে?

বিনোদন প্রতিবেদক।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। কিছুদিন আগেই গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর প্রেমের খবর শিরোনাম হয়েছিল। আদালতে মামলার জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। যদিও পরে শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে গেছে।
কিন্তু গত ১০ আগস্ট ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে আবারও দেখা মিলল সাদীর। ঢাকার পাঁচতারকা হোটেলের সেই আয়োজনে সাদীকে দেখে অনেকে রীতিমতো চমকে যান। ফলে কানাঘুষা শুরু হয়-তাহলে কি আবার জোড়া লেগেছে সম্পর্ক? তবে এই প্রশ্নের উত্তর পরীমনি বা সাদী—কেউই মুখ খোলেননি।
অগাস্টের শেষ প্রান্তে এসে নতুন করে রহস্য উসকে দিলেন পরীমণি নিজেই। ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’
এর পর থেকেই ভক্তদের প্রশ্ন-‘সে’ আসলে কে?
কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক কে?’ কেউবা মজা করে বলেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ আবার অনেকে কষ্ট প্রকাশ করেছেন, ‘আমার ভালোবাসা, তোমাকে দেখলে বুকটা হাহাকার করে।’ কিন্তু এসবে কোনো প্রতিক্রিয়া নেই পরীমনির। যেন সবকিছু নিয়ে তিনি ভীষণ নির্লিপ্ত।
প্রেম আর আলোচনার সঙ্গে পরীমনির সম্পর্ক বরাবরই অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁর ভালোবাসার গল্প ফেসবুকের পোস্টে যেমন খোলামেলাভাবে ধরা পড়ে, তেমনি ব্যক্তিজীবন নিয়েও রাখঢাক করতে নারাজ তিনি।
মনে করিয়ে দিই, তিন বছর আগে ‘গুণিন’ ছবির সেটে নায়ক শরীফুল রাজের সঙ্গে পরীর পরিচয় থেকে শুরু হয় প্রেম। পরে বিয়েও হয় তাঁদের, সংসারে আসে ছেলে পুণ্য। তবে সম্পর্ক টেকেনি, প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ ঘটে। এখন সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি, আর রাজও নিজের ক্যারিয়ার নিয়ে এগোচ্ছেন।



ফেসবুকে আমরা