October 29, 2026, 9:20 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

করেরহাটে অবৈধ বালিবাহী ২ ট্রাক আটক, বন বিভাগের অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের করেরহাট রেঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ তারিখ) দুপুর আনুমানিক ৩টা দিকে করেরহাট রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনে খিল এলাকার লক্ষ্মীছড়া খাল সংলগ্ন স্থান থেকে ট্রাক দুটি আটক করা হয়। আটককৃত ট্রাকগুলোর নম্বর ফেনী-ট-১১-০৬৭৯ এবং চট্ট মেট্রো-ট-১১-৯৩১২। বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ট্রাক দুটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলাল উদ্দীন, ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা (করেরহাট বিট কাম চেক স্টেশন), মো. আসলাম হোসেন, বিট কর্মকর্তা (কয়লা বিট), মো. সোহেল রানা, ফরেস্টার (ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি)সহ করেরহাট বিট কাম চেক স্টেশন, ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি এবং কয়লা বিটের অন্যান্য স্টাফরা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ সফল অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও বনভূমি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে



ফেসবুকে আমরা