সোমবার (৩০ মার্চ) বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ লঙ্ঘনের দায়ে শেরপুর জেলার সদর উপজেলার দুর্গানারায়ণপুর ও সজবরখিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল মোহাম্মদ। এ সময় পরিবেশ আইন অমান্যের দায়ে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি রাস্তার পাশে ফেলে রাখা বালু দ্রুত অপসারণের নির্দেশ প্রদান করা হয়। অভিযানে আরও এক ব্যক্তিকে গরুর খামারের কার্যক্রম পরিবেশগত নিয়ম মেনে পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়, যাতে করে আশপাশের পরিবেশ দূষিত না হয়। অভিযানে সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে