April 17, 2026, 11:58 am
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

ফটিকছড়িতে সাড়াঁশী অভিযানে সেগুন গোলকাঠ বোঝাই জীপ আটক, ড্রাইভার পলাতক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার সংলগ্ন এলাকায় পরিচালিত এক সাড়াঁশী অভিযানে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন গোলকাঠসহ একটি জীপগাড়ী আটক করেছে বন বিভাগ। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি জীপগাড়ীতে বোঝাই করা ৪২ টুকরা, মোট ৫১.১৯ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। তবে অভিযানের সময় গাড়ির চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বন অপরাধ দমনে চলমান বিশেষ সাড়াঁশী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক মোঃ আবরারুর রহমান, চট্টগ্রাম সদর। এসময় শহর রেঞ্জের একদল চৌকস টহল দল উপস্থিত ছিল, যাদের তৎপরতায় বন অপরাধটি উদঘাটন সম্ভব হয়। অভিযান শেষে জব্দকৃত জীপগাড়ী ও সেগুন গোলকাঠ নাজিরহাট সরকারি কাঠের ডিপোতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা অভিযানে অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বন বিভাগের আওতাধীন এলাকায় এ ধরনের সাড়াঁশী অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা