June 2, 2026, 3:23 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞাপন হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা

হাবিবুর রহমান গাজীপুর

গান, কবিতা, ফ্যাশন শো, আল্পনা, সুস্বাদু খাবার ভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বন্ধু সংগঠন ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বরণ করে নিলো পহেলা বৈশাখ। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারের ওয়াটার লিলির বিস্তৃত হলে ১৪ এপ্রিল মঙ্গলবার বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরের প্রথম এই দিনটিকে। দুপুর ১২ টায় বন্ধু ও অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের প্রাথমিক পর্ব শুরু হয়। আয়োজক টিমের পরিশ্রমী সদস্য বন্ধু তানজিনা হোসেনের নেতৃত্বে অতিথিদের বরণ করে নেন লিমা ইসলাম, ইয়াসমিন সাহাদাত, লুনা তাহেরসহ বেশ কজন । বৈশাখ বরণের অতিথি অভ্যর্থনা পর্বে বন্ধুদের মনে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আনন্দ। এরপর গল্প, সেলফি, জম্পেশ আড্ডা, ফটো সেশনে মেতে ওঠে বন্ধুরা। পোশাকে ছিল বৈশাখী আলপনা। নারী বন্ধুরা সৌন্দর্যের শাড়ি ও ছেলে বন্ধুরা পরিধান করেন রঙিন ও সাদা রঙের পাঞ্জাবি । ছন্দময় এক সময় শেষ হতে না হতেই শুরু হয় আয়োজনের মূল পর্ব , যেখানে ছিল কবিতা, গান, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। একক, দ্বৈত ও সমবেত কন্ঠে আনন্দময় পুরনো ছায়াছবির গান, বৈশাখী গান পরিবেশনা অনুষ্ঠানে ছড়ায় মুগ্ধতা। প্রাঞ্জল উপস্থাপনায় ছিলেন ইউনাইটেড বন্ধু পারভেজ রিয়ন ও অ্যাডভোকেট পারভিন আহমেদ।পুরস্কার বিতরণ করেন বন্ধু জজ হালিম সহ আয়োজক টিমের সদস্য বন্ধুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কথা উচ্চারণ করেন ইউনাইটেড সফল বন্ধু আলহাজ্ব মাহফুজার রহমান রুবেল। তিনি জানান নববর্ষের শুভেচ্ছা । সংগঠনে সবাইকে তিনি বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে বন্ধুরা যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে সস্ত্রীক ছিলেন জজ হালিম, মিঠু, বিজু, মঈনসহ অনেকেই। অতিথি বন্ধু ইসমাইল হোসেন নয়নের সাবলীল উপস্থাপনায় উচ্চারিত হয় কবি নির্মলেন্দু গুণের কবিতা। বন্ধু ওয়াহিদুল, রুবেল, ফসি উদ্দিন মাহতাব, আরিফ শামস, সারাবেলা, ফেরদৌস কলি, লিলি, আবু জাহিদ সাদিক, জাহাঙ্গীরনগরের নাসরিন, সুবল চন্দ্র, এইচপি বাদল, মিনারা, সাঈদ বদরুজ্জামান, ফিরোজ, স্বপন, রুমি, রানা, ইমরান মাহফুজা, জীবনসহ দুই শতাধিক সমমনা ইউনাইটেড বন্ধুদের অংশগ্রহণে বৈশাখ বরণ অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। যা রূপ নিয়েছিল বৈশাখী মিলনমেলায়।



ফেসবুকে আমরা