April 17, 2026, 11:59 am
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হাবিবুর রহমান গাজীপুর

আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। জেলা প্রশাসন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ উপজেলা প্রশাসন বাংলা নতুন বছরের প্রথম মাস বৈশাখকে বরণ করে নানা কর্মসূচিতে। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় রাজবাড়ী মাঠে বসেছে বৈশাখী মেলা, যা এক সপ্তাহব্যাপী চলবে। মঙ্গলবার সকালে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে সাড়ম্বরে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপাচার্য নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক ভিত্তিকে আরও দৃঢ় করে। নতুন বছরে অতীতের গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ডুয়েটে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন বছরে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা ও আলোচনা শেষে প্রশাসনিক ভবনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। জেলার সফিপুরে সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ বৈশাখ বরণ উপলক্ষে আয়োজন করে সংগীতানুষ্ঠান ভোজন সহ আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা