October 29, 2026, 7:50 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

হাবিবুর রহমান গাজীপুর

বাংলা নববর্ষ ১৪৩৩-কে উৎসব, ঐতিহ্য ও মানবিক উষ্ণতায় বরণ করলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পহেলা বৈশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক অনন্য রঙিন মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির সংস্কৃতির শেকড়, আবেগ এবং নতুন দিনের স্বপ্নের অপূর্ব সমাহার। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সজ্জিত করা হয় দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও আলপনায়। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এক উচ্ছ্বসিত, সম্মিলিত প্রয়াস ছিল প্রতিটি আয়োজনের কেন্দ্রে। ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। হাততালি, মুখোশের বর্ণিলতা এবং  এসো হে বৈশাখ  ধ্বনিতে মুখরিত এই শোভাযাত্রা নতুন বছরকে স্বাগত জানানোর এক প্রাণবন্ত প্রতীক হয়ে ওঠে। পরবর্তীতে সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন বৈশাখী চত্বরে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল— মায়াকুঞ্জ ছায়াবীথি কিশলয়’ ও মাটির টান সহ মোট ১৭টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে ছিল দেশীয় খাবার, হস্তশিল্প, অলংকার, পোশাক ও খেলনার বাহার, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। পরে পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সহযোগিতায় বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. শফিউল ইসলাম আফরাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐক্য ও নতুন করে শুরু করার প্রেরণা। তাই বাঙালি সংস্কৃতিকে সর্বদা ধারণ করতে হবে। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সফল জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে পরিবেশিত হয় ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়’ এবং ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ প্রভৃতি সংগীত। শিশুদের নৃত্য ও বাঁশির সুরে বৈশাখী প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া। উল্লেখ্য, বৈশাখের এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন গাকৃবি শাখা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।



ফেসবুকে আমরা