October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, “মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড। কেবল ভালো ফলাফল নয়, সততা, ন্যায়পরায়ণতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন। শুরুতেই বিদায়ী ৫৩ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা আবেগঘন বক্তব্যে বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
পরে অন্যান্য অতিথিবৃন্দও বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য দেন। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হবে।



ফেসবুকে আমরা