June 17, 2026, 9:12 am
শিরোনাম:
লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গাজীপুরে শালদহ খালে অবাধে ‘চায়না জাল’: ডিমওয়ালা ও পোনা মাছ নিধনে হুমকিতে জলজ সম্পদ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার শালদহ খালে নতুন পানির সাথে সাথে শুরু হয়েছে মাছের প্রজনন মৌসুম। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ‘চায়না জাল’ ব্যবহার করে নির্বিচারে ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করছে, যা স্থানীয় জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,ভোর থেকে গভীর রাত পর্যন্ত খালের বিভিন্ন পয়েন্টে সূক্ষ্ম ফাঁসের এই জাল পেতে মাছ ধরা হচ্ছে। চায়না জাল’-এর ফাঁস এতটাই ছোট যে এতে ডিমওয়ালা মাছ, পোনা এমনকি ক্ষুদ্র জলজ প্রাণীও রক্ষা পাচ্ছে না। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে মাছের ঘাটতির আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু প্রভাবশালী মহল এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত এই জালের ব্যবহার বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মৎস্য বিশেষজ্ঞদের মতে,প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খাল-বিল থেকে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযান পরিচালনা করে চায়না জাল’জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনুক, যাতে করে প্রাকৃতিক সম্পদ রক্ষা পায় এবং ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ খাদ্য ও পরিবেশ পায়।



ফেসবুকে আমরা