পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশের সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক এবং বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব মোঃ রাব্বি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে নৈতিকতা, সততা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য। সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। মোঃ রাব্বি বলেন, যুবসমাজকে দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। একটি সবুজ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক। মহান আল্লাহ সকলের কোরবানি কবুল করুন, দেশকে সকল সংকট থেকে মুক্ত রাখুন এবং সবার জীবনে বয়ে আনুন সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভেচ্ছা বার্তার শেষে তিনি গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান