June 5, 2026, 8:56 pm
শিরোনাম:
গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, তৃণমূলের আস্থার প্রতীক অবশেষে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়ার সন্ধান মিলেছে, পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ গাজীপুরের দুই কিশোরীকে ফিরে পাবার এক বাস্তব গল্প, প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে গাজীপুর পিরুজালি এলাকার পুরনো কাঁঠাল গাছ মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, তৃণমূলের আস্থার প্রতীক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন জনবান্ধব, কর্মীবান্ধব ও মানবিক নেতা হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।দলীয় নেতাকর্মীদের মতে, বিএনপির দুর্দিনে মামলা-হামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার সময় যেসব নেতা তৃণমূলের পাশে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে আলহাজ্ব আবু তাহের মুসুল্লী অন্যতম। দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আবু তাহের মুসুল্লী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি কর্মীদের অভিভাবক। দলের দুঃসময়ে যাদের পাশে কাউকে পাওয়া যায়নি, তারা আবু তাহের মুসুল্লীর কাছে আশ্রয় ও সাহস পেয়েছেন। এজন্য তৃণমূলের মুখে আজ একটাই নাম—আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। এলাকার সাধারণ জনগণও তাকে একজন সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী ব্যক্তি হিসেবে মূল্যায়ন করছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে আসন্ন উপজেলা নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। আলহাজ্ব আবু তাহের মুসুল্লী বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যেতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব প্রদান করেন, তাহলে গাজীপুর সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। গাজীপুর সদর উপজেলার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করাই আমার অঙ্গীকার। স্থানীয়দের প্রত্যাশা, জনসম্পৃক্ততা, সততা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আলহাজ্ব আবু তাহের মুসুল্লী গাজীপুর সদর উপজেলার উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বর্তমানে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



ফেসবুকে আমরা