October 29, 2026, 6:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

গাজীপুর প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সামাজিক ও পরিবেশবিষয়ক সংগঠন “বন ও পরিবেশ রক্ষা আন্দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. রাব্বি, যুগ্ম আহ্বায়ক আবিদুর হাসান, জন ফয়সাল, মাহমুদ মামুন এবং আতিক হাসান শিমুল।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা গাছ লাগানো, পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। অনুষ্ঠানের শেষে আয়োজকরা ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করার আহ্বান জানান।



ফেসবুকে আমরা