June 17, 2026, 9:28 am
শিরোনাম:
লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক দৈনিক ইনকিলাব-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানের হোটেল লেকসোরে “চার দশকের পথচলা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের গণমাধ্যমের অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংবাদপত্রের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, চার দশকের দীর্ঘ পথচলায় দৈনিক ইনকিলাব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নিয়ে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। বক্তারা আরও বলেন, “গণমাধ্যম একটি জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন ও রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। দৈনিক ইনকিলাব দীর্ঘ ৪০ বছর ধরে সেই দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, হেলাল উদ্দিন তালুকদার, গুলশান থানা আহ্বায়ক রুবেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দৈনিক ইনকিলাবের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও দেশ-জাতির কল্যাণে গণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।



ফেসবুকে আমরা