June 18, 2026, 11:08 am
শিরোনাম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু কনিকা মাহমুদ এর লেখনী কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর

হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি

মোঃ সাইদুল ইসলাম

বুধবার  ১৭ জুন ২০২৬মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি, মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় হোতাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হোতাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। তিনি বলেন, “আমাদের গাজীপুর এবং ভাওয়ালগড় ইউনিয়নে মাদকের কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। যেখানেই তাদের খুঁজে পাওয়া যাবে, সেখান থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় নয়, প্রয়োজন সামাজিক ঐক্য ও জনসচেতনতা। তিনি আরও বলেন, “বর্তমান আইনের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক মাদক ব্যবসায়ী অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। মাদক নির্মূলে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ কামনা করে তিনি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে কবি, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মণ্ডল বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও জরুরি। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন মাস্টার বলেন, “প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি করতে হবে, যাতে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পায়। ছাত্রদল নেতা মাজারুল ইসলাম বলেন, তরুণ সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যুব সমাজকে মাদক থেকে রক্ষা এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।



ফেসবুকে আমরা