June 18, 2026, 11:03 am
শিরোনাম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু কনিকা মাহমুদ এর লেখনী কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর

মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে–

হাবিবুর রহমান গাজীপুর

এসো চৌকাঠের এপারে ————–তুমি কতটুকু হাঁটবে, কোন পথে যাবে কি যাবেনা তুমি কতটুকু হাসবে, শব্দ করে, নীরবে নাকি মুক্ত ঝরিয়ে চুলগুলো ছড়িয়ে দেবে, খোপায় পড়বে কি ফুলের গুচ্ছ কার সাথে কিভাবে কথা বলবে, অভিধানের কোন শব্দগুলো উচ্চারণ করবে কি করবেনা, কত গজে কি রঙের কাপড়ে শরীরকে জড়াবে কি জড়াবেনা, অফুরন্ত খাদ্য ভাণ্ডারের কোন খাদ্যটি তোমার জন্য, জ্ঞান সমুদ্রের কোথায়, কত গভীরে তুমি অবগাহন করবে, কোন কাজে তুমি পারদর্শিতা দেখাবে কি দেখাবেনা ———-এ গুরু সমাজ তোমাকে তা বাতলে দিয়েছে। কিন্তু হে নারী, এভাবে আর কত দিন বনসাইয়ের মত বেঁধে রাখবে তোমার চেতনা,মনন, মেধা আর বিকাশকে? বর্গাকৃতির ঐ চৌকাঠ মারিয়ে, টপকিয়ে, সরিয়ে অথবা ভেঙে চলে এসো অনন্তকালের জন্য বুক উজাড় করে নিশ্বাস নাও, চেয়ে দেখ ঐ দিগন্ত পানে জগতবন্ধু ছায়া হয়ে আছে মাথার উপর, ভয় কি, এগিয়ে চলো ———-করুণা, ভিক্ষা, দয়া নয় আর পোড় খাওয়া ঐ তামাটে হাতে মুঠো মুঠো সোনা ছড়িয়ে ভরিয়ে দাও ধরণী, ভরিয়ে দাও স্বীয় আত্মাকে।

++++



ফেসবুকে আমরা