ভোক্তাদের সঠিক ওজন ও গুণগত মানসম্পন্ন পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং বাজার নিয়ন্ত্রণে আজ শ্রীপুরের টেপিরবাড়ী ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালিত হয়েছে। জনাব মো: নাহিদ নিয়াজ শিশির, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, গাজীপুর এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড লঙ্ঘন করায় ২টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর।আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মোঃ সাইফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।