October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বরকত স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

আজ শুক্রবার (১০ জুলাই) গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলা উপভোগ করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি। খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার; গাজীপুর পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহরিয়ার নজির। হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালটি শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দলই সমানতালে লড়াই করে।নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ)-কে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশ বিকেএসপি।বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা।

​



ফেসবুকে আমরা