October 29, 2026, 8:23 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর জেলা ড্যাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডা.মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলা’—ডা. মাজহারুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম।উদ্বোধনী বক্তব্যে ডা. মাজহারুল আলম বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো একটি সুস্থ, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, “একটি গাছ মানেই একটি প্রাণ। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে।তাহলেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন,  মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষার এই সামাজিক আন্দোলনেও চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জুবাইদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. কামরুল ইসলাম কামাল, যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, ড্যাব নেতা ডা. এনামুল হক, ডা. কামরুল করিম, ডা. পলাশ, ডা. রাশেদসহ সহজ মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে এবং একটি সবুজ, নিরাপদ ও পরিবেশসম্মত বাংলাদেশ গড়ে উঠবে



ফেসবুকে আমরা