জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম এক শোক ও শ্রদ্ধা বার্তা প্রদান করেছেন। বার্তায় তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে ডা. মাজহারুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের এই আত্মদান দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শহীদদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।শেষে ডা. মাজহারুল আলম দেশবাসীকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
— তথ্য দৃষ্টি